রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) ২০১৫-২০১৬ শিক্ষাবর্ষে প্রথমবর্ষ স্নাতক কোর্সের ভর্তি পরীক্ষা আগামি ১৪ নভেম্বর শনিবার অনুষ্ঠিত হবে।
রুয়েটের প্রথমবর্ষ পরীক্ষায় অংশ নিতে আগ্রহী শিক্ষার্থীরা ৪ অক্টোবর থেকে ১৭ অক্টোবর বিকাল ৫টা পর্যন্ত টেলিটক প্রিপেইড মোবাইল ফোনে এসএমএস-এর মাধ্যমে রেজিষ্ট্রেশন করতে পারবেন। তবে GCE ‘O’ I ‘A’ level এবং বিদেশি শিক্ষাপ্রতিষ্ঠান থেকে পাশ করা ছাত্রছাত্রীদের বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট থেকে ডাউনলোডকৃত আবেদনপত্র পূরণ করে তা ‘ক’ গ্রুপের জন্য ৭০০ টাকার এবং ‘খ’ গ্রুপের জন্য ৮০০ টাকার ব্যাংক ড্রাফটসহ ১৭ অক্টোবর বিকাল ৫টার মধ্যে রেজিষ্ট্রার বরাবর দাখিল করতে হবে।
চলতি শিক্ষাবর্ষে রুয়েটের ১২টি বিভাগে সর্বমোট ৮১৫টি আসনে ছাত্রছাত্রী ভর্তি করা হবে। ভর্তি পরীক্ষা সংক্রান্ত যাবতীয় তথ্যাদি শিগগিরই বিভিন্ন পত্রিকায় প্রকাশিতব্য প্রথমবর্ষ ভর্তি বিজ্ঞপ্তিতে ও রুয়েটের প্রশাসনিক ভবনের নোটিশ বোর্ডে অথবা www.ruet.ac.bd ওয়েবসাইটে পাওয়া যাবে। ভর্তি সংক্রান্ত যে কোন তথ্য জানার জন্য অফিস সময়ে (সকাল ৯টা-বিকাল ৫টা) পর্যন্ত ০১৫৫৫৫৫৫০২১ ও ০১৫৫৫৫৫৫০২২ মোবাইল ফোন নম্বরে যোগাযোগ করা যেতে পারে।
ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের জন্য যোগ্য প্রার্থীদের তালিকা আগামি ২৮ অক্টোবর রুয়েটের প্রশাসনিক ভবনের নোটিশ বোর্ডে ও www.ruet.ac.bd ওয়েবসাইটে প্রকাশ করা হবে। আর আগামী ১৪ নভেম্বর রুয়েটের বিভিন্ন ভবনে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।
কেএইচ





