ইসলামী বিশ্ববিদ্যালয়ে অধ্যায়নরত নাটোর জেলার নতুন শিক্ষার্থীদের বরণ এবং বিদায়ী শিক্ষর্থীদের বিদায় জানিয়েছে নাটর জেলা ছাত্রকল্যাণ সমিতি। বুধবার বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মিলনায়তনে ইসলামী বিশ্ববিদ্যালয়ে কর্মরত নাটোর জেলার শিক্ষক ও কর্মকর্তা এবং শিক্ষার্থীদের নিয়ে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠান শেষে নতুন কমিটি ঘোষণা করা হয়।
নতুন কমিটির সহ-সাধারণ সম্পাদক ইমরান শুভ্রের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ছিলেন প্রফেসর ড. রুহুল কুদ্দুস মোঃ সালেহ ও বিশেষ অতিথি হিসেবে ছিলেন ড. শাহাবুল আলম। এতে সভাপত্বি করেন সাবেক কমিরি সভাপতি আবু জাফর। অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথিদের সম্মাননা ক্রেস্ট তুলে দেওয়া হয়। পরে নবীণদের ফুল দিয়ে বরণ ও প্রবীনদের বিদায়ী ক্রেস্ট প্রদান করা হয়।
এসময় উপস্থিত সকলকে নাটোর জেলা ছাত্রকল্যাণের পক্ষ থেকে একটি কওে হলুদ টি-শার্ট দেয়া হয়। লটারীতে বিজয়ী দশজনকে পুরস্কার প্রদান করা হয়। দুপুরের খাবার শেষে অনুষ্ঠান আনুষ্ঠানিকভাবে সমাপ্ত ঘোষনা করা হয়।
জেলার শিক্ষকদের উপদেষ্টা রেখে নতুন কমিটিতে সভাপতি হিসেবে শাহ্ মোঃ তুষার, সহ-সভাপতি মোঃ জুবায়ের হোসেন, সাধারণ সম্পাদক মোঃ জহুরল ইসলাম, সহ-সাধারণ সম্পাদক ইমরান শুভ্র, ও অর্থ সম্পাদক মোঃ মামুনকে মনোনিত করা হয়। যথা সম্ভব নব গঠিত কমিটি ২৫ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন করবে বলে জানাগেছে।
হিমেল/জারিফা





