বাংলাদেশ ইউনিভার্সিটির (বিইউ) ফার্মেসি বিভাগের উদ্যোগে ‘বিনা মূল্যে স্বাস্থ্য সেবা প্রদান’ কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে।

বুধবার বাংলাদেশ ইউনিভার্সিটির স্থায়ী ক্যাম্পাস মোহাম্মাদপুরের আদাবরে সকাল দশটায় শুরু হয়ে এ কার্যক্রম চলে বিকেল চারটা পর্যন্ত।

অনুষ্ঠানের মাধ্যমে সর্বসাধারণের মধ্যে বিনামূল্যে রক্তের হিমোগ্লোবিন, রক্তের গ্রুপ, রক্তের সুগার (শর্করা), রক্তের চাপ (ব্লাড প্রেসার), ওজন ও উচ্চতাসহ বিভিন্ন সেবা প্রদান করা হয়।

বাংলাদেশ ইউনিভার্সিটি (বি.ইউ) এর ভাইস চ্যান্সেলর (ভারপ্রাপ্ত) মোঃ কামরুল হাসানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উদ্বোধন করেন বাংলাদেশ ইউনিভার্সিটির বোর্ড অব ট্রাস্টিজের সম্মানিত সচিব ইঞ্জি: এম এ গোলাম দস্তোগীর।

এছাড়াও উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইউনিভার্সিটি ফার্মেসি বিভাগের প্রধান অধ্যাপক ফরিদা বেগম, অধ্যাপক সানজিদা হক, ড. আনোয়ারুল ইসলাম, সহকারি অধ্যাপক মফিজুর রহমান, মো. মনিরুজ্জামান, নাজনিন আহমেদা সুলতানা ও আবুল কালাম আজাদ।

এমআর/এআই