কেন্দ্রীয় ছাত্রলীগের আহ্বানে সাড়া দিয়ে দিনাজপুরের হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের নেতাকর্মীরা কৃষকের পাকা ধান কেটে ঘরে তুলে দিয়েছেন।

গতাল সোমবার (০৮ মে) সকাল থেকে দুপুর পর্যন্ত দিনাজপুর সদরের চেহেলগাজী ইউনিয়নের সাথীপুর গ্রামের কৃষক সুভাষ চন্দ্রের ২০ শতাংশ জমির ধান কেটে দেন তারা।

কৃষক সুভাষ চন্দ্র জানান, আমি গরিব মানুষ, এতোগুলো ধান কাটতে গেলে আমার টাকা খরচ হতো। আমার ভালোই উপকার হলো। ছাত্রলীগকে ধন্যবাদ।

বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের একাংশের নেতা ও বিশ্ববিদ্যালয়ের শেখ রাসেল হলের সাংগঠনিক সম্পাদক মোর্শেদুল আলম রনি জানান, কেন্দ্রীয় ছাত্রলীগের আহ্বানে সাড়া দিয়ে আমরা দরিদ্র কৃষকের ধান কেটে দিয়েছি। বেশ ভালো লেগেছে। আমরা ভবিষ্যতেও কেন্দ্রীয় ছাত্রলীগের যে কোনো নির্দেশনা মানতে বদ্ধ পরিকর।

এ সময় কর্মসূচিতে ছাত্রলীগের ইলিয়াস দেওয়ান, সাব্বির মাহমুদ শুভ, মশিউর রহমান মোমিন, জুয়েল রানা, মুন্না , বকুলসহ শতাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

এবিএস