জাতীয় বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি (পাস) বিষয় ওয়ারী ব্যবহারিক পরীক্ষার সময়সূচি প্রকাশ করা হয়েছে।

বুধবার (০৪ মে) বিকেলে এই সূচি প্রকাশ করা হয়।

জাতীয় বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ, তথ্য ও পরামর্শ দফতরের পরিচালক (ভারপ্রাপ্ত) মো. ফয়জুল করিম জানিয়েছেন, ২০১৪ সালের ডিগ্রি (পাস) বিষয় ওয়ারী ব্যবহারিক পরীক্ষা (পুরাতন সিলেবাস) আগামী ১৮ মে থেকে শুরু হয়ে ১৬ জুন পর্যন্ত চলবে।

এ ব্যবহারিক পরীক্ষা সংক্রান্ত বিস্তারিত তথ্য জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট www.nu.edu.bd থেকে জানা যাবে।

ওএফ