বরিশালের বাবুগঞ্জ উপজেলা থেকে এইচএসসি ও আলিম পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্তদের সংবর্ধনা দেয়া হয়েছে। বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর ফাউন্ডেশনের উদ্যোগে এ সংবর্ধনা দেয়া হয়।
বীরশ্রেষ্ঠের পৈত্রিক বাড়ি রহীমগঞ্জ, বাবুগঞ্জে প্রতিষ্ঠিত বীরশ্রেষ্ঠ জাহাঙ্গীর স্মৃতি গ্রন্থাগার ও জাদুঘরে এ সংবর্ধনা অনুষ্ঠান আয়োজন করা হয়।
সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক ড.গাজী মো. সাইফুজ্জামান, বাবুগঞ্জ উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মো. আনিসুর রহমান সিকদার, উপজেলা চেয়ারম্যান সরদার খালেদ হোসেন স্বপন ও আগরপুর ডিগ্রী কলেজের প্রিন্সিপাল এবায়দুল হক শাহিন।
এছাড়াও আরো উপস্থিত ছিলেন বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর কলেজের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ মো. মোফাজ্জেল হোসেন। বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর স্মৃতি পাঠাগারের প্রতিষ্ঠাতা সভাপতি মো. মাহফুজুল আলম মিঠু।
বীরশ্রেষ্ঠের সহদর ও ফাউন্ডেশনের সভাপতি মো. মনজুর রহমান বাচ্চুর সভাপতিত্বে অনুষ্ঠান সঞ্চালনা করেন ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও সেক্রেটারি আমানুল্লাহ নোমান।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন ফাউন্ডেশন এর যুগ্ম সেক্রেটারি অ্যাড. মো. মোসাদ্দেক বিল্লাহ। সাংগঠনিক সম্পাদক মো. নাজমুল ইসলাম ডালিম ও মো. মাহমুদুল হাসান। অনুষ্ঠান বাস্তবায়নে সহযোগিতা করেন মো. সাব্বির হোসেন, মো. ফজলুল হক শান্ত, মো. আশিকুর রহমান। খবর বিজ্ঞপ্তি।
এআর





