ছাত্রাবাসে ছাত্রলীগের দুই গ্রুপের সংঘর্ষের জেরে অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে রংপুর মেডিকেল কলেজ (রমেক)। কলেজ ক্যাম্পাস এলাকায় মাইকিং করে বুধবার বিকাল তিনটার মধ্যে ছাত্রছাত্রীদের হল ছাড়ার নির্দেশ দেওয়া হয়েছে।

বুধবার দুপুরে এ ঘোষণা দেয় রমেক কর্তৃপক্ষ।

কলেজের অধ্যক্ষ ডা. জাকির হোসেন কলেজ বন্ধ করে দেওয়ার কথা স্বীকার করেছেন।

এর আগে বুধবার সকালে রমেকের মুক্তা ছাত্রাবাসে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষে জড়িয়ে পড়ে ছাত্রলীগের দুই পক্ষ।

ছাত্রলীগের রফিক ও ফেরদৌস গ্রুপের এই সংঘর্ষে আহত হন দশজন। তাদের মধ্যে তিনজনকে ভর্তি করা হয় রমেক হাসপাতালে।

এমকে