শিক্ষা মন্ত্রণালয়কে পুনর্গঠন করে ওই মন্ত্রণালয়ের অধীনে দুটি বিভাগ গঠন করা হয়েছে। বুধবার মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।
বিভাগ দুটি হলো- মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ এবং কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগ।
প্রজ্ঞাপনে বলা হয়, ‘রাষ্ট্রপতির আদেশ অনুসারে এবং বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রীর ক্ষমতা বলে শিক্ষা মন্ত্রণালয়কে পুনর্গঠন করে দুটি বিভাগ গঠন করা হল। অবিলম্বে এটা কার্যকর হবে।’
জারিফ





