রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) কেন্দ্রীয় মসজিদের পাশ থেকে একটি গ্রেনেড উদ্ধার করেছে পুলিশ।
বুধবার সকাল সাড়ে ৮টার দিকে মসজিদের পূর্ব পাশের একটি খালি জায়গা থেকে অবিস্ফোরিত অবস্থায় গ্রেনেডটি উদ্ধার করা হয়।
মতিহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুর কবীর বলেন, ‘ডরমেটরির নিরাপত্তা প্রহরীরা সকালে গ্রেনেড সাদৃশ্য একটি বস্তু পড়ে থাকতে দেখে পুলিশকে জানায়। পরে পুলিশ গ্রেনেডটি উদ্ধার করে নিস্ক্রিয় করে। কে বা কারা এটি রেখেছে তা জানা যায়নি। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।’
এমকে





