রাজশাহী বিশ্ববিদ্যালয়ের চিকিৎসা কেন্দ্রে কর্তব্যরত ডাক্তার মাসিহ্উল আলম হোসেনের (যৌন ও চর্ম) বিরুদ্ধে কর্তব্য পালনে অবহেলার ব্যাপারে লিখিত অভিযোগ করেছেন বিশ্ববিদ্যালয়ের ফোকলোর বিভাগের ৪র্থ বর্ষের শিক্ষার্থী মো. জহুরুল ইসলাম।

লিখিত অভিযোগ পত্রে তিনি উল্লেখ করেন, রোববার সকাল ১০ টার দিকে আমার শারীরিক অসুস্থতার কারণে ডা. মাসিহ্উল আলমের নিকট চিকিৎসা নিতে যাই। কিন্তু তিনি তার কর্মস্থলে নির্ধারিত সময় উপস্থিত ছিলেন না। কর্তব্যরত অফিস সহকারীর নিকট জানতে চাইলে তিনি আমাকে বলেন, স্যার মিটিং এ আছেন।

ইতোপূর্বেও কয়েকবার তার কর্মস্থলে গিয়ে তাকে নির্দিষ্ট সময়ে না পাওয়ার ও অভিযোগ করেছেন তিনি। বিষয়টি জানার জন্য ডা. মাসিহ্উল আলমের সাথে মুঠো ফোনে একাধিক বার যোগাযোগ করার চেষ্টা করলেও তিনি ফোন রিসিভ করেননি।

প্রধান চিকিৎসক ডা. মো. তবিবুর রহমান শেখ বলেন, তিনি তার ইচ্ছা মতো আসেন ইচ্ছা মতো যান। তিনি কোথায় আছেন এ বিষয়ে আমাকে তিনি কিছু বলে জাননি বলে জানান।

এআই