রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের নতুন ভিসি হিসেবে যোগদান করেছেন বিশ্ববিদ্যালয়ের মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. রফিকুল ইসলাম বেগ।
বুধবার বিকালে সাবেক ভারপ্রাপ্ত ভিসি অধ্যাপক ড. মর্ত্তুজা আলীর কাছ থেকে নতুন ভিসি অধ্যাপক ড. রফিকুল ইসলাম বেগ দায়িত্বভার বুঝে নিয়েছেন।
এসময় রুয়েটের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. আশরাফুল আলমসহ সিন্ডিকেট সদস্য, ডিন,বিভাগীয় প্রধানসহ বিভিন্ন বিভাগের শিক্ষক,কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।
জনসংযোগ দপ্তর সূত্রে জানা গেছে,গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের শিক্ষা মন্ত্রণালয়ের উপ-সচিব (বৃত্তি) স্বাক্ষরিত প্রজ্ঞাপনে এ নিয়োগের আদেশ দেয়া হয়েছে। রাষ্ট্রপতি ও চ্যান্সেলর আবদুল হামিদ বিশ্ববিদ্যালয়ের সাময়িক দায়িত্বপ্রাপ্ত উপাচার্য অধ্যাপক ড. মর্ত্তুজা আলীকে উপাচার্যের দায়িত্ব থেকে অব্যাহতি প্রদান করে অধ্যাপক ড. মোহাম্মদ রফিকুল ইসলাম বেগকে উপাচার্য হিসেবে নিয়োগ দিয়েছেন।
এর আগে গত বছরের ৬ মার্চ রুয়েটের ভিসি অধ্যাপক সিরাজুল করিম চৌধুরীকে অব্যাহতি দিয়ে উপ-উপাচার্য ড. মর্ত্তুজা আলীকে সাময়িকভাবে উপাচার্যের দায়িত্ব প্রদান করা হয়েছিল।
[b]ঢাকা, ২৮ মে (টাইমনিউজবিডি.কম) // কেএইচ
[/b]
শিক্ষা
রুয়েটের নতুন ভিসি ড. রফিকুল ইসলাম
রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের নতুন ভিসি হিসেবে যোগদান করেছেন বিশ্ববিদ্যালয়ের মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. রফিকুল ইসলাম বেগ





