রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ২০১৮-১৯ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) প্রথম বর্ষে ভর্তিকৃত শিক্ষার্থীদের ক্লাস শুরু হয়েছে। সোমবার সকাল ১১টা থেকে প্রতিটি বিভাগে পৃথকভাবে পরিচিতি ক্লাস অনুষ্ঠিত হয়।

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, ভর্তি পরীক্ষা গ্রহণের পর উত্তীর্ণ শিক্ষার্থীদের মৌখিক সাক্ষাৎকার গ্রহণ অনুষ্ঠিত হয়। এরপর ২৫ নভেম্বর থেকে শিক্ষার্থীদের ভর্তি কার্যক্রম শুরু হয়। চলে ১৫ জানুয়ারি পর্যন্ত।

উল্লেখ্য, গত ২২-২৩ অক্টোবর বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। পরীক্ষায় পাঁচটি ইউনিটে চার হাজার দুইশো ৭৩টি আসনের বিপরীতে এক লাখ ৪৭ হাজার সাতশো ৫৩জন ভর্তীচ্ছু পরীক্ষায় অংশগ্রহণ করেন।

নবীন শিক্ষার্থীদেরকে বরণ করার জন্য বিশ্ববিদ্যালয়ের প্রায় প্রতিটি বিভাগে বিভাগের উদ্যোগে নবীন বরণ অনুষ্ঠান আয়োজন করা হয় এবং ফুল ও বিভিন্ন গিফট দেওয়ার মাধ্যমে নবীন ছাত্রদেরকে বারণ করা হয়।

অন্যদিকে বিশ্ববিদ্যালয়ের নবীন ছাত্রদেরকে র্যা গিং করাটা সুপরিচিত একটা বিষয়, যা নিয়ে অনেক নবীন ছাত্রছাত্রীর মধ্যে রয়েছে নানাবিধ আতঙ্ক। গতবছর রাজশাহী বিশ্ববিদ্যালয়ে র্যা গিং নামক মানসিক নির্যাতনের কারণে এক ছাত্রের বিশ্ববিদ্যালয় ত্যাগসহ বিভিন্ন ঘটনার কারণে নতুন ছাত্রছাত্রীরা ভয় ও আতঙ্ক নিয়ে ক্যাম্পাসে প্রবেশ করছে বলে জানান বিশ্ববিদ্যালয়ের কেমিস্ট্রি বিভাগের নতুন ছাত্র আবু বক্কর।

এদিকে র্যা গিংসহ নবীন ছাত্র-ছাত্রীদেরকে মানসিক ও শারীরিক নির্যাতন থেকে বিরত রাখতে বিশ্ববিদ্যালয় প্রক্টর ড: মুহাম্মদ লুৎফুর রহমানকে প্রধান করে প্রক্টরিয়াল বডির সমন্বয়ে ছাত্র-ছাত্রীদের নিরাপত্তার জন্য একটি কমিটি করা হয়। বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ডক্টর মোহাম্মদ লুৎফর রহমান জানান, যে কোন ধরনের র্যা গিং ও ছাত্র-ছাত্রীদেরকে হয়রানিমূলক কাজের সাথে যারা জড়িত থাকবে তাদেরকে দৃষ্টান্তমূলক শাস্তি প্রদান করা হবে।

রাশেদুল আলম/এসএম