গ্রীষ্মকালীন অবকাশ, পবিত্র রমজান ও ঈদসহ বেশ কয়েকটি উপলক্ষে ৪১ দিনের ছুটি ঘোষণা করা হয়েছে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবিতে)।
রোববার থেকে শুরু হয়ে আগামী ২ আগস্ট পর্যন্ত বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস বন্ধ থাকবে। তবে এ সময় বিশ্ববিদ্যালয়ের হলসহ প্রশাসনিক কার্যক্রম চালু থাকবে।
গ্রীষ্মকালীন অবকাশ, পবিত্র রমজান মাস, জুমাতুল বিদা, শবে কদর ও পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে বিশ্ববিদ্যালয়ে সকল ধরনের ক্লাস-পরীক্ষা বন্ধ থাকবে। আগামী ২ আগস্ট রোববার থেকে পূর্বঘোষিত সময় অনুযায়ী ক্লাস ও পরীক্ষা অনুষ্ঠিত হবে।
কেএইচ





