বাংলাদেশের অন্যতম সেচ্ছাসেবী প্রতিষ্ঠান বিএনসিসির ঢাকা কলেজ প্লাটুন কর্তৃক "পরিষ্কার পরিচ্ছন্নতা ও মশক নিধন অভিযান-২০১৭" অনুষ্ঠিত হয় বুধবার।

ঢাকা কলেজ প্লাটুনের বর্তমান পি,ইউ,ও প্রফেসর আখতারা বানুর সভাপতিত্বে অনুষ্ঠানটি উদ্বোধন করেন কলেজের উপাধ্যক্ষ প্রফেসর নেহাল আহমেদ। অনুষ্ঠান পরিচালনা করেন ঢাকা কলেজ প্লাটুনের বর্তমান সি,ইউ,ও মোঃ ইয়াসিন আরাফাত।

কলেজের উপাধ্যক্ষ প্রফেসর নেহাল আহমেদ তার বক্তৃতায় বলেন, ডিজিটাল বাংলাদেশ বিনির্মানে শিক্ষার কোন বিকল্প নাই। আজকের তরুণ প্রজন্ম আগামী দিনের নেতৃত্ব দিবে। শিক্ষা প্রতিষ্ঠান থেকেই তরুণ প্রজন্ম আদর্শ মানুষ হিসেবে গড়ে উঠবে। তাই শিক্ষা প্রতিষ্ঠানে মাদকমুক্ত ও পরিষ্কার পরিচ্ছন্ন পরিবেশ গড়ে তুলতে হবে।

তিনি বলেন, মানসম্মত শিক্ষা অর্জনের পাশাপাশি শিক্ষার্থীদের খেলাধুলা, সাংস্কৃতিক অঙ্গনে অংশগ্রহণ, সামাজিক গণসচেতনতা বিষয়ক বিভিন্ন কাজে অংশগ্রহণ করতে হবে। শিক্ষাঙ্গনকে পরিচ্ছন্ন রাখতে ডাস্টবিন ব্যবহারের প্রতি তিনি গুরুত্বারোপ করেন।

পরিস্কার পরিচ্ছন্নতা ও মশক নিধন অভিযানে অংশগ্রহণ করে ঢাকা কলেজ প্লাটুনের ক্যাডেট বৃন্দ। তারা সকাল ১০ টায় অভিযানটি শুরু করে। সম্পূর্ন কলেজ ক্যাম্পাসের ময়লা আবর্জনা পরিস্কার করার পর পোয়ারার মাধ্যমে মশক নিধন স্প্রে করা হয়। দুপুর তিনটার সময় অভিযানটি সমাপ্ত করা হয়।

মানছুরুল/এমএনজে