আন্তর্জাতিক আরবী ভাষা দিবস উপলক্ষে আনন্দ র্যালি ও আলোচনা সভা করেছে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) আরবী ভাষা ও সাহিত্য বিভাগ।
‘আরবী ভাষার উন্নয়ন, বিজ্ঞানের সম্প্রসারণ’এই শ্লোগাণকে সামনে রেখে আজ (১৮ ডিসেম্বর) মঙ্গলবার সকাল ১১টায় ক্যাম্পাস চত্ত্বরে বর্ণাঢ্য র্যালি করে তারা।
র্যালিতে আরবী ভাষার বর্ণমালা সম্বলিত বিভিন্ন প্লাকার্ড ও ফেস্টুন প্রদর্শন করে শিক্ষার্থীরা। র্যালি শেষে অনুষদ ভবনের করিডরে সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
বক্তারা বাংলাদেশে আরবী ভাষা চর্চায় বাংলাদেশে সরকারকে যথাযোথ ভূমিকা রাখার আহ্বান জানান। তারা বলেন, আরবীকে বাণিজ্যিক ভাষা হিসাবে আধ্যায়ন করা সময়ের দাবি। মধ্য প্রাচ্যের দেশগুলোতে আমরা অনেক জনবল রপ্তানি করে থাকি। যদি তারা আরবী ভাষায় পারদর্শী হয় তবে আমাদের রেমিটেন্স প্রবাহে নতুন মাত্রাযোগ হবে। যা দেশেকে অর্থনৈতিক সম্মানের দিক থেকে বিশ্বের কাছে তুলে ধরতে সাহয্য করবে।
আরবী ভাষা ও সাহিত্য বিভাগের সভাপতি প্রফেসর ড. মাহবুবুর রহমানের নেতৃত্বে আনন্দ র্যালিতে উপস্থিত ছিলেন- প্রফেসর ড. রুহুল আমিন, প্রফেসর ড. নেছার উদ্দিন, প্রফেসর ড. তোজাম্মেল হোসেন, প্রফেসর ড. মোস্তাক মোহাম্মদ, প্রফেসর ড. মোহাম্মদ আলী, প্রফেসর ড. কামরুল হাসান, প্রফেসর ড. শামছুল আলম সিদ্দিকি, প্রফেসর ড. নূর মোহাম্মদ, প্রফেসর ড. সাইফুল গনি নোমান, প্রফেসর ড. কাউছার মোহাম্মদ বাকী বিল্লাহসহ শিক্ষক-শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীরা।
এমবি





