৩৪তম বিসিএস (নন ক্যাডার) থেকে সদ্য নিয়োগ প্রাপ্ত প্রধান শিক্ষক (সরকারী প্রাথমিক বিদ্যালয়) এ্যাসোসিয়েশন গঠন করা হয়েছে। এ্যাসোসিয়েশনের সভাপতি মো. মেজবাউল হক এবং সাধারন সম্পাদক শামীম হোসাইন’কে নির্বাচিত করা হয়।   

শনিবার (৩০ ডিসেম্বর) রাজধানীর একটি অভিজাত রেস্টুরেন্টে পূনর্মিলনী উদযাপনে দু’শতাধিক প্রধান শিক্ষকদের উপস্থিতিতে এই এ্যাসোসিয়েশন গঠন করা হয়।

নব্য সভাপতি বর্তমানে খাস নওগাঁ সরকারি প্রাথমিক বিদ্যালয়, নওগাঁ এবং সাধারন সম্পাদক ১৯১ নং দক্ষিণ রমজানপুর রাশিদা আক্তার সরকারি প্রাথমিক বিদ্যালয়, কালকিনি, মাদারীপুর এ দ্বায়িত্ব পালন করছেন।

নব্য সভাপতি মেজবাউল হক বলেন, সরকারের এ নতুন সিদ্ধান্তকে সাধুবাদ জানাই। সেই সঙ্গে আমাদের কাজের তথা নন ক্যাডার বিধিমালা অনুযায়ী আমাদের সাংবিধানিক অধিকার ফিরিয়ে পেতে আমরা বদ্ধ পরিকর। তিনি আরও বলেন, আমাদের দাবী সম্পর্কে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে ইতোমধ্যে বিশেষভাবে অনুরোধ করা হয়েছে। বছরের শুরুতে আমাদের সব ধরনের কার্যক্রম চালিয়ে যাব। সময়ের যথার্থ ব্যবহার আমরা করতে চাই।

নব্য সাধারন সম্পাদক শামীম হোসাইন বলেন, ৩৪তম বিসিএসের মাধ্যমে সরকারী প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক পদে নিয়োগে দেশের চলমান শিক্ষা পদ্ধতিকে একটি আধুনিক শিক্ষায় রূপান্তর করা সক্ষম হবে। তাদের মেধা শক্তিকে কাজে লাগিয়ে প্রাথমিক শিক্ষার্থীদের শিক্ষার নতুন দিগন্ত উম্মোচন করা যাবে। তিনি আরও বলেনে, সরকার যদি আমাদের যথাযোগ্য মর্যাদা ও সাংবিধানিক অধিকার দেন তাহলে এ দিকে মেধাবীরা এগিয়ে আসবে।  

নতুন নামে শুরু হলো পথ চলা : 'বিসিএস ননক্যাডার (প্রধান শিক্ষক) অ্যাসোসিয়েশান'  

এ্যাসোসিয়েশনে যারা নির্বাচিত হয়েছেন- 

১। সভাপতি:  মো.মেজবাউল হক, নওগাঁ সদর, নওগাঁ। 

২। সহ-সভাপতিগণ: কামরুল ইসলাম, নোয়াখালি, মানিক মোহাম্মদ নূর, ময়মনসিংহ, মেসবাহুল ইসলাম ( পারভেজ), গাইবান্ধা। 

৩। সাধারন সম্পাদক: শামিম হোসাইন, মাদারিপুর। 

৪। যুগ্ম-সাধারন সম্পাদক: মনিরুল ইসলাম, সিরাজগঞ্জ। 

৫। সাংগঠনিক সম্পাদকগণ: রায়হান আহমেদ, নোয়াখালি, জিয়াউর রহমান( মাসুম)
ময়মনসিংহ। 

৬। কোষাধ্যক্ষ: ইউনুছ আলি, মুন্সিগঞ্জ।   

৭। দপ্তর সম্পাদক: সজীব কুমার মহলি, খুলনা। 

৮। প্রচার সম্পাদক: পঙ্কজ কান্তি আইচ, মাগুরা।

নির্বাচিতরা আগামী এক বছর দ্বায়িত্ব পালন করবেন। 

এমবি