ঢাকা বিশ্ববিদ্যালয়সহ সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ে অবিলম্বে ছাত্রসংসদ নির্বাচনের দাবিতে মানববন্ধন কর্মসূচির ঘোষণা দিয়েছে জাতীয় ছাত্র সমাজ।

বুধবার সকাল ১১টায় জাতীয় ছাত্র সমাজ কেন্দ্রীয় নির্বাহী কমিটির উদ্যোগে জাতীয় প্রেস ক্লাবের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হবে।

ছাত্রসমাজের সাধারণ সম্পাদক মিজানুর রহমান মিরু বলেন, মানববন্ধন থেকে শুধু ডাকসুই নয়, সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের ওপর হামলা ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ওপর সাড়ে সাত শতাংশ ভ্যাট প্রত্যাহারের দাবিও এই জানানো হবে।

তিনি জানান, মানববন্ধন কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে জাতীয় পার্টির মহাসচিব ডাকসুর সাবেক জিএস জিয়াউদ্দিন আহমেদ বাবলু উপস্থিত থাকবেন।

কেএইচ