৩৫তম বিসিএসের গেজেট প্রকাশ করা হয়েছে। রোববার বিকালে জনপ্রশাসন মন্ত্রণালয় ওই গেজেট প্রকাশ করে। এতে বিভিন্ন ক্যাডারে ২০৭৩ জনকে নিয়োগ দেয়া হয়।
গেজেটে জানানো হয়, উত্তীর্ণদের ২ মে চাকরিতে যোগ দিতে হবে।
২০১৪ সালের ২৩ সেপ্টেম্বর ৩৫ তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ করেছিল পিএসসি। প্রিলিমিনারি, লিখিত ও মৌখিক পরীক্ষায় দুই বছর লাগার পর ২০১৬ সালের ১৭ আগস্ট চূড়ান্ত ফল প্রকাশ করা হয়।
এমই





