বাংলাদেশ ইসলামী বিশ্ববিদ্যালয়ে সমস্যা সংকুল পৃথিবীতে শান্তি আনয়নের জন্য ‘রাসুল (স:) এর শিক্ষানীতি’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
সোমবার দুপুরে বিশ্ববিদ্যালয় অডিটোরিয়ামে এ সেমিনার অনুষ্ঠিত হয়।
বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আনোয়ারুল্লাহ চৌধুরীর সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ও বোর্ড অব ট্রাষ্টিজের চেয়ারম্যান অধ্যাপক সাইয়্যেদ কামালুদ্দীন আবদুল্লাহ জাফরী।
সেমিনারে মুল প্রবন্ধ উপস্থাপন করেন জেনারেল এডুকেশন বিভাগের সহকারী অধ্যাপক ড. মোহাম্মদ আব্দুল মান্নান।
বিভাগীয় সমন্বয়ক ড. মো. মিজানুর রহমানের সঞ্চালনায় উক্ত সেমিনারে প্রধান আলোচক ছিলেন ইসলামিক স্টাডিজ বিভাগের চেয়ারম্যান ও বোর্ড অব ট্রাষ্টিজের ভাইস চেয়ারম্যান ড. আ.ন.ম রফিকুর রহমান মাদানী। সেমিনারে উপস্থাপিত প্রবন্ধের উপর আলোচনায় অংশগ্রহণ করেন কলা ও সামাজিক বিজ্ঞান অনুষদের ডীন অধ্যাপক শের মোহাম্মদ, অধ্যাপক কবি আব্দুল হাই শিকদার এবং সহযোগী অধ্যাপক রফিকুল ইসলাম।
আলোচকগণ চলমান নীতি ও মূল্যবোধহীন সমাজের বিপরীতে প্রকৃত মানুষ তৈরি করার জন্য রাসুল (স.) শিক্ষানীতি ও চারত্রিক মাধুর্য অনুসরণেপ্রত্যেককে আহবান জানান।
জারিফ





