জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ২০১৪-১৫ শিক্ষাবর্ষে অনার্স (সম্মান) প্রথমবর্ষে ‘বি’ ইউনিটে ভর্তির নবম মেধাতালিকা প্রকাশ করা হয়েছে।

বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের গণসংযোগ কর্মকর্তা মোহম্মদ ফিরোজ আলম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

২০১৪-১৫ শিক্ষাবর্ষে প্রথমবর্ষ প্রথম সেমিষ্টারে ভর্তির জন্য ‘বি’ ইউনিটের মানবিক শাখা থেকে এক হাজার ৪৬৯ থেকে দুই হাজার ৫৯৬ পর্যন্ত, বিজ্ঞান শাখার মেধাক্রম ৫৫১ থেকে ৫৫৭ পর্যন্ত মেধাক্রমধারীরা নবম মেধা তালিকায় মনোনীত হয়েছেন।

মনোনীত শিক্ষার্থীদেরকে আগামী ২২ ফেব্রুয়ারি থেকে ২৫ ফেব্রুয়ারির মধ্যে ভর্তি কার্যক্রম সম্পন্ন করতে বলা হয়েছে।

নবম মেধা তালিকা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ওয়েব সাইটে (www.jnu.ac.bd) পাওয়া যাচ্ছে।

কেএইচ