অজ্ঞান পার্টির খপ্পরে বরিশাল বিশ্ববিদ্যালয়ের ৯ম ব্যাচের শিক্ষার্থী শামীম। শামীম বরিশাল বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের ৯ম ব্যাচের শিক্ষার্থী।ভুক্তভোগী শিক্ষার্থী শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের মেডিসিন ওয়ার্ডে ভর্তি আছে।

ভুক্তভোগী শিক্ষার্থী জানান, ঢাকা থেকে বরিশালে লঞ্চে করে আসার পথে একজন ব্যাক্তির সাথে পরিচিত হয়। সে আমার সাথে বরিশালের রুপাতলি পর্যন্ত আসে। তারপর আমরা এক সাথে চা খাই। এরপর আমার কিছু মনে নাই। ভুক্তভোগী শিক্ষার্থী আরো জানান, আমার মোবাইল ও মানিব্যাগ চুরি করে নিয়ে গেছে।

ভুক্তভোগীর বরিশাল বিশ্ববিদ্যালয়ের অভিভাবক মো: নাঈম জানান, থানায় জিডি করা হবে খুব দ্রুত তবে তার আগে শামীম এর সুস্থ হওয়াটা জরুরী।

কর্তব্যরত ডাক্তার জানান, রোগীর ভয়ের কিছু নেই। আশা করি খুব দ্রুত সুস্থ হয়ে যাবে।আজকে বা কালকে রোগীর অবস্থা বুঝে তাকে ছাড়পত্র দিয়ে দেয়া হবে।

উল্লেখ্য যে, আজ থেকে বরিশাল বিশ্ববিদ্যালয়ের ৯ম ব্যাচের শিক্ষার্থীদের ক্লাস শুরু হয়ছে।

ইমন/ এএস