ইসলামী বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলে ওয়াইফাই সংযোগ থাকলেও কোন গতি নেই। কোন কিছুই সার্চ করা যায় না। এমন অভিযোগ এনে হল প্রভোস্টের কক্ষে তালা দিয়েছে সাদ্দাম হোসেন হলের শিক্ষার্থীরা।
গতকাল শনিবার বেলা সাড়ে ১১টার দিকে তালা দিয়ে প্রভোস্টের কক্ষের সামনে অবস্থান নেয় তারা।
এছাড়া হলের ভেতরে এবং আশপাশে জঙ্গল হওয়াতে সাপ পোকার উপদ্রপ বৃদ্ধি পেয়েছে বলেও দাবি শিক্ষার্থীদের।
শিক্ষার্থীদের আনিত অভিযোগ সত্য হলেও এই ঘটনাকে আই ওয়াশ হিসেবে দেখছেন অনেকে। মূলত হলে অবস্থানরত ক্ষমতাসীন ছাত্র সংগঠন হল প্রশাসেন কাছে টাকা দাবি করেছিল। কিন্তু হল প্রশাসন টাকা দিতে অস্বীকৃতি জানালে তারা প্রশাসনের উপর চাপ সৃষ্টি করতে এ কৌশল নিয়েছে। তবে সরেজমিনে পর্যবেক্ষণে দেখা যায়, সাদ্দাম হলের ওয়াইফাই আসলেই গতিহীন।
হিমেল/জেড





