ভিকারুননিসা নুন স্কুল অ্যান্ড কলেজের গভর্নিং বডির নির্বাচন বাতিলের দাবি করেছেন প্রতিষ্ঠানটির অভিভাবকরা।

শনিবার (২৬ অক্টোবর) ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাগর-রুনি মিলনায়তনে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে এই দাবি জানান তারা। 

মাধ্যমিক শাখায় অভিভাবক পদে পরাজিত প্রার্থী মো. খোরশেদ আলম বলেন, ভিকারুননিসার গভর্নিং বডির নির্বাচন ত্রুটিপূর্ণ ভোটার তালিকার মাধ্যমে আয়োজন করা হয়েছে। এ নির্বাচন প্রত্যাখ্যান করেছি আমরা। এই ফল বাতিল করে নির্ভুল ভোটার তালিকা প্রণয়ন করে পুনরায় নির্বাচনের তফসিল ঘোষণা করতে হবে। আমরা এর জন্য প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করছি।

একইসঙ্গে বিদ্যালয়টির আহ্বায়ক কমিটির সভাপতির পদত্যাগও দাবি করেন খোরশেদ আলম।

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন- অভিভাবক ফোরামের অ্যাডভোকেট ইউনুস আলী আকন, পরাজিতপ্রার্থী মীর মোহাম্মদ সাহাবুদ্দীন টিপু, জেসমিন আক্তার, মো. আব্দুল মজিদ প্রমুখ।

এমবি