বিশ্বজুড়ে ছড়িয়ে পড়া প্রাণঘাতী করোনাভাইরাসের কারণে এবার ঢাকা মেডিকেলল কলেজ বন্ধের ঘোষণা দিয়েছে কর্তৃপক্ষ।

আজ (১৮ মার্চ) বুধবার এক জরুরি বৈঠকে কলেজ বন্ধের এই সিদ্ধান্ত নেয়া হয়েছে।

ঢাকা মেডিকেল কলেজের অধ্যক্ষ খান আবুল কালাম আজাদ বিষয়টি নিশ্চিত করেছেন।

আবুল কালাম আজাদ বলেন, কলেজে যারা ছাত্র এমবিবিএস করছে তাদের জন্য ৩১ মার্চ পর্যন্ত কলেজ ছুটি ঘোষণা করা হয়েছে। এছাড়া কলেজের সব অফিস খোলা থাকবে। তবে যারা চিকিৎসায় নিয়োজিত তাদের জন্য খোলা।

এর আগে সকালে করোনা পরিস্থিতি নিয়ে ঢাকা মেডিকেল কলেজের অধ্যক্ষসহ বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধানদের সঙ্গে ঢামেক পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল একেএম নাসির উদ্দিন এক জরুরি বৈঠকে বসেন।

দীর্ঘ দেড় ঘণ্টা বৈঠকে করোনাভাইরাস নিয়ে আলোচনা হয়।

এমবি