মুজিব বর্ষ ২০২০ এবং অমর একুশে মহান ভাষা শহীদদের স্মরণে একুশে ফেব্রুয়ারি রয়্যাল ইউনিভার্সিটি অফ ঢাকা ভাষা আন্দোলনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অবদান শীর্ষক আলোচনা অনুষ্ঠিত হয়।
সভায় রয়্যাল ইউনিভার্সিটি অব ঢাকার উপাচার্য প্রধান অতিথির বক্তিতায় অধ্যাপক ডক্টর প্রফুল্ল চন্দ্র সরকার বলেন, শাসকগোষ্ঠী চেয়েছিল সংখ্যালঘু জনগণের ভাষা উর্দুকে রাষ্ট্রভাষা হিসাবে চাপিয়ে দিতে কিন্তু তাদের তৎপরতার বিরুদ্ধে গর্জে উঠেছিলেন বাঙালিরা।
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আজীবন মাতৃভাষাপ্রেমী এই মহান নেতা ১৯৪৭ সালের ভাষা আন্দোলনের সূচনা পর্বে, ১৯৪৮ সালে রাজপথে আন্দোলন এবং কারাবরণ করে আইনসভার সদস্য হিসেবে রাষ্ট্রভাষার সংগ্রাম এবং মর্যাদা প্রতিষ্ঠায় অতুলনীয় ভূমিকা রাখেন।
রয়্যাল ইউনিভার্সিটি অব ঢাকা রেজিস্ট্রার ডঃ আব্দুল হক তালুকদারের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন আচার্য প্রফুল্ল চন্দ্র সরকার, বিশেষ অতিথি হিসেবে আলোচনায় অংশ নেন ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন অধ্যাপক মানিক কান্তি মজুমদার।
এছাড়াও আলোচনায় অংশ নেন বিশ্ববিদ্যালয় অধ্যাপক আনিসুর রহমান, মুস্তাফিজুর রহমান, সুব্রত বিশ্বাস।
শিক্ষার্থীদের পক্ষে আলোচনায় অংশ নেন সারিকা বিন্তে আলম এবং বিদেশি শিক্ষার্থী মোস্তফা আব্দি আব্দুল্লাহি। সভা সঞ্চালনা করেন শিক্ষা বিভাগের বিভাগীয় প্রধান আবু বকর সিদ্দিক দিপু এবং সমন্বয়কের দায়িত্ব পালন করেন ট্যুরিজম এন্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগের প্রধান প্রধান মলয় সরকার।
এমআর





