শিক্ষাপ্রতিষ্ঠানের পাশাপাশি (www. educationboardresults. gov. bd) ওয়েবসাইটে এসএসসি ও সমমান পরীক্ষার ফলাফল পাওয়া যাচ্ছে।
এ ছাড়া এসএসসির ফলাফল পেতে মুঠোফোনের মেসেজ অপশনে গিয়ে SSC লিখে স্পেস দিয়ে বোর্ডের প্রথম তিন অক্ষর লিখে স্পেস দিয়ে রোল নম্বর লিখে স্পেস দিয়ে ২০১৫ লিখতে হবে (উদাহরণ: SSC DHA 123456 2015)। এরপর এটি ১৬২২২ নম্বরে পাঠালেই ফিরতি খুদে বার্তায় ফলাফল জানিয়ে দেওয়া হচ্ছে।
মাদ্রাসা বোর্ডের জন্য শিক্ষার্থীরা DAKHIL লিখে স্পেস MAD লিখতে হবে, এরপর স্পেস দিয়ে রোল নম্বর, আবার স্পেস দিয়ে 2015 লিখতে হবে। কারিগরি বোর্ডের শিক্ষার্থীদের জন্য SSC লিখে স্পেস দিয়ে TEC, আবার স্পেস দিয়ে রোল নম্বর এবং স্পেস দিয়ে ২০১৫ লিখে ১৬২২২ নম্বরে পাঠালে ফল পাওয়া যাচ্ছে।
কেএইচ





