সদ্য প্রকাশিত মাদরাসা শিক্ষা বোর্ডের আলিম পরীক্ষায় এক লাখ ৫ হাজার ৮৪৯ শিক্ষার্থীর মধ্যে পাস করেছে ৯৯ হাজার ৫৮১ জন। এবার পাসের হার শতকরা ৯৪ দশমিক শূন্য ৮ ভাগ। গত বছর এই পাসের হার ছিল শতকরা ৯১ দশমিক ৪৬ ভাগ।

এবারের ফলাফলে মাদরাসা শিক্ষা বোর্ডে মোট জিপিএ ৫ পেয়েছে ৬ হাজার ২৫ জন। যা গত বছরের চেয়ে ১ হাজার ৪৮ জন কম। এ বোর্ডে ৪২১২ ছাত্র এবং ১৮১৩ ছাত্রী জিপিএ ৫ পেয়েছে।

জানা গেছে, মাদরাসা বোর্ডে সাধারণ, বিজ্ঞান এবং মুজাব্বিদ এ তিন বিভাগে শিক্ষার্থীরা অংশ নেয়। এদের মধ্যে সাধারণ বিভাগে ৯৯৮১৫ শিক্ষার্থী অংশ নিয়ে পাশ করেছে ৯২২২০ জন। এ বিভাগে পাশ করেছে শতকরা ৯৩.৯২।

বিজ্ঞান বিভাগে ৭৪২১ শিক্ষার্থী অংশ নিয়ে পাশ করেছে ৭০৮৮ জন। এ বিভাগে পাশ করেছে শতকরা ৯৬.৮৮। এছাড়াও মুজাব্বিদ বিভাগে ৩২৪ শিক্ষার্থী অংশ নিয়েছে। এদের মধ্যে পাশ করেছে ২৭৩ জন।

বুধবার প্রকাশিত আলিম পরীক্ষার ফলাফলে দেশসেরা ১০ শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে প্রথম স্থানে রয়েছে দারুন্নাজাত সিদ্দিকা কামিল মাদরাসা, ডেমরা। ৩৫৪ জন পরীক্ষার্থীর মধ্য সবাই পাস করেছে, পয়েন্ট ৮৫.১৩।

দ্বিতীয় স্থানে রয়েছে তামিরুল মিল্লাত কামিল মাদরাসা, টঙ্গী। এ মাদ্রাসা থেকে ৫৫৮ জন পরীক্ষার্থীর মধ্য ৫৫৫ জন পাস করেছে, জিপিএ- ৫ পেয়েছে ২৬৬ জন, পয়েন্ট ৮২.৫১।

তৃতীয় স্থানে রয়েছে ঝালকাঠি এন এস কামিল মাদরাসা, সদর, ঝালকাঠি। ১৭৪ পরীক্ষার্থীর মধ্য ১৭৪ জন পাস করেছে, জিপিএ- ৫ পেয়েছে ১১৮ জন, পয়েন্ট ৮২.১৮।

চতুর্থ স্থানে রয়েছে তামিরুল মিল্লাত কামিল মাদরাসা, মহিলা শাখা, ডেমরা। ১১৭ পরীক্ষার্থীর মধ্য ১১৭ জন পাস করেছে, জিপিএ ৫ পেয়েছে ৮২ জন,পয়েন্ট ৮১.৪৫।

পঞ্চম স্থানে রয়েছে মকরা ডিএসএন ফাজিল মাদরাসা, লাঙ্গলকোট, কুমিল্লা। ৬৬ পরীক্ষার্থীর মধ্য ৬৬ জন পাস করেছে, জিপিএ ৫ পেয়েছে ৪১ জন, পয়েন্ট ৭৭.৫৬।

৬ষ্ঠ স্থানে রয়েছে তামিরুল মিল্লাত মাদরাসা, যাত্রাবাড়ী, ঢাকা। ৫১২ পরীক্ষার্থীর মধ্য ৫০৭ জন পাস করেছে, জিপিএ ৫ পেয়েছে ১৪৯ জন, পয়েন্ট ৭৬.৩৬।

সপ্তম স্থানে রয়েছে শর্শিনা দারুসসুন্নাত কামিল মাদরাসা, নেসারাবাদ, পিরোজপুর। ১৭৩ পরীক্ষার্থীর মধ্য ১৭৩ জন পাস করেছে, জিপিএ ৫ পেয়েছে ৮১ জন, পয়েন্ট ৭৬।

অষ্টম স্থাননে রয়েছে টুমচর এসই ফাজিল মাদরাসা, সদর লক্ষীপুর। ১৪২ পরীক্ষার্থীর মধ্য ১৪২ জন পাস করেছে, জিপিএ ৫ পেয়েছে ৬৮ জন, পয়েন্ট ৭৪.৫৮।

নবম স্থানে রয়েছে ধাপ সাতগারা বায়তুল মুকারম কামিল মাদরাসা, সদর রংপুর। ২০৩ পরীক্ষার্থীর মধ্যে ২০৩ জন পাস করেছে, জিপিএ- ৫ পেয়েছে ৭৫ জন, পয়েন্ট ৭২.৮৪।

দশম স্থানে রয়েছে জামিয়া-ই-কাসেমিয়া কামিল মাদরাসা, সদর নরসিংদী। ২৩৯ পরীক্ষার্থীর মধ্য ২৩৯ জন পাস করেছে, জিপিএ ৫ পেয়েছে ১০৪ জন, পয়েন্ট ৭২.৫১।

খোঁজ নিয়ে জানা গেছে, সেরা দশ শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে তামিরুল মিল্লাত কামিল মাদরাসার তিনটি শাখা স্থান করে নিলেও এ মাদরাসার মূল ক্যাম্পাস গত দুই বছরে পিছিয়েছে ৫ ধাপ। এ বছরও মূল ক্যাম্পাস এক ধাপ পিছিয়ে ষষ্ঠ স্থানে রয়েছে।

এ বছর তামিরুল মিল্লাত কামিল মাদরাসা মীর হাজীরবাগ ক্যাম্পাস (মেইন ক্যাম্পাস) থেকে মোট ৫১৪ শিক্ষার্থী অংশ নিয়ে ১৪৯ জন জিপিএ ৫ পেয়েছে।

দেশসেরাদের তালিকায় তামিরুল মিল্লাত কামিল মাদরাসার মেইন ক্যাম্পাস পিছিয়ে পড়ার কারণ ব্যাখ্যা করতে গিয়ে উপাধ্যক্ষ ড. মুহাম্মদ আবু ইউছুফ বলেন, ছাত্রদের পরীক্ষার সময়ও প্রধান ছাত্রাবাস বন্ধ থাকায় তাদের রেজাল্ট তুলনামূলক খারাপ হয়েছে।

তিনি বলেন, ছাত্রাবাস গুলোতে আমাদের ছাত্রদের ২৪ ঘণ্টাই নজরদারিতে রাখা হয়। কিন্তু ছাত্রাবাস বন্ধ থাকায় এ বছর ছাত্রদের প্রস্তুতিতে বেশ অসুবিধা হয়েছে। যার ফল এখন আমাদের সামনে বিদ্যমান। তামিরুল মিল্লাত মাদ্রাসার অবস্থান পূনরুদ্ধারে সকলের সহযোগীতা কামনা করেন তিনি।

ঢাকা, এসআর, ১৩ আগস্ট, টাইমনিউজবিডি.কম, এআর