আজ সিলেটের গোয়াইনঘাট উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের অবকাঠামোগত উন্নয়নমূলক কর্মকাণ্ডের ভিত্তিপ্রস্তর স্থাপন ও অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্যে শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী এসব কথা বলেন। পরিদর্শনকালে তিনি উপজেলার সার্বিক উন্নয়ন মূলক কর্মকাণ্ডের অগ্রগতি সম্পর্কে খোঁজখবর নেন।

দিনের কর্মসূচির অংশ হিসেবে মন্ত্রী পুকাশ উচ্চ বিদ্যালয়ে একতলা ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন, গুরুকচি উচ্চ বিদ্যালয়ে চারতলা ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। তাছাড়া গোয়াইনঘাট সরকারি কলেজের স্মার্ট আইটি ল্যাব উদ্বোধন, একাদশ শ্রেণির ওরিয়েন্টেশন ক্লাসের উদ্বোধন এবং কলেজের সাহিত্য ও সাংস্কৃতিক সংগঠনের বর্ষপূর্তি অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।

গোয়াইনঘাট সরকারি কলেজের অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী আরিফুল হক চৌধুরী বলেন, আজ কলেজে ছেলেদের চেয়ে মেয়েদের উপস্থিতি এবং অংশগ্রহণ দেখে আমি অত্যন্ত অভিভূত। তবে ছেলেদেরও পড়াশোনায় আরও ভালো করার আহ্বান জানান তিনি।

কলেজে প্রতিষ্ঠিত আইসিটি ল্যাবের কথা উল্লেখ করে তিনি আরও বলেন, শিক্ষার্থীরা যদি আইসিটিতে আরও আগ্রহ দেখায়, তবে প্রয়োজনে এই স্মার্ট আইটি ল্যাবটি আরও সম্প্রসারণ করা হবে। এ সময় তিনি এখানকার মেয়ে শিক্ষার্থীদের জন্য একটি হোস্টেল নির্মাণের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন বলে জানান।

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের যুগ্মসচিব নুমেরী জামান, উপসচিব মোহাম্মদ শামছুল ইসলাম, গোয়াইনঘাট সরকারি কলেজের অধ্যক্ষ হাবিবুর রহমান, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং কলেজের শিক্ষক-শিক্ষার্থীবৃন্দ।

এমএম