চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ২০১৪-১৫ শিক্ষাবর্ষে সমাজবিজ্ঞান অনুষদের অধীনে ‌'ডি' ইউনিটের ফলাফল প্রকাশ করা হয়েছে। মঙ্গলবার সকালে এ ফলাফল প্রকাশ করা হয়।

এ বছর ‌'ডি' ইউনিটে ৩০ হাজার ৮৬২ জন শিক্ষার্থী পরীক্ষা দিয়েছিলেন। তাদের মধ্যে পাস করেছেন ৫৩৪০ জন। সর্বোচ্চ নম্বর হলো ৯৩.৭৫।

বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার ও ভর্তি পরীক্ষার সচিব এসএম আকবর হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

www.cu.ac.bd.com এ ঠিকানায় ভর্তি পরীক্ষার বিস্তারিত ফলাফল জানা যাবে।

কেএইচ