শিক্ষা ও সমাজকল্যাণমূলক ঐতিহ্যবাহী সংগঠন দি স্টুডেন্টস ওয়েলফেয়ার ফাউন্ডেশনের ২০১৫ সালের বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।
আজ (শুক্রবার)সকালে রাজধানীর মহাখালী ওয়ারলেস গেটে অবস্থিত টিএন্ডটি বালিকা উচ্চ বিদ্যালয় ও উত্তরার আইইএস স্কুল এন্ড কলেজসহ মোট ৩টি কেন্দ্রে একযোগে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়।
সকাল ৯টা থেকে শুরু হয়ে পরীক্ষা চলে বেলা ১১টা পর্যন্ত।পরীক্ষায় রাজধানীর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ৩ হাজার ৫ শ শিক্ষার্থী অংশ নেয়।
এদিকে পরীক্ষাকে কেন্দ্র করে সকাল সাতটা থেকেই পরীক্ষা কেন্দ্রে শিক্ষার্থী ও অভিভাবকদের ব্যাপক ভীড় লক্ষ্য করা গেছে।
পরীক্ষাকেন্দ্র পরিদর্শন করেছেন ফাউন্ডেশনের পরিচালক তারিক হাসান ও সদস্য সাচিব জামিল মাহমুদ। তারা পরীক্ষার হলে ঘুরে ঘুরে পরীক্ষার সার্বিক অবস্থার খোঁজ খবর নেন।
এ সময় আরোও উপস্থিত ছিলেন-ফাউন্ডেশনের সদস্য সচিব মো. আইয়ুব, হোসাইন মোহাম্মদ অপু, উপ সদস্য সচিব মাইনুল ইসলাম, নির্বাহী সদস্য- আব্দুল হালিম, জাকের হোসেন, আজিজুল ইসলাম সজিব, গোলাম সরোয়ারসহ অন্যান্য সদস্যবৃন্দ।
উল্লেখ্য, দি স্টুডেন্টস ওয়েলফেয়ার ফাউন্ডেশন প্রায় দু দশক ধরে প্রতিবছর স্কুল ও মাদ্রাসার শিক্ষার্থীদের নিয়ে বৃত্তি পরীক্ষার আয়োজন করে থাকে। এর পাশাপাশি এই ফাউন্ডেশনের অধীনে প্রতিবছর শীতবস্ত্র বিতরন, বৃক্ষরোপন, স্বাক্ষরতা অভিযানসহ বিভিন্ন সমাজিক উন্নয়নমূলক কর্মকান্ড পরিচালনা করা হয়।
কেবি





