আজ থেকে শুরু হলো ২০১৬-১৭ শিক্ষাবর্ষের একাদশ শ্রেণিতে ভর্তি কার্যক্রম। প্রকাশিত মেধা তালিকা অনুযায়ী দেশের ৯ হাজার ৮৫টি শিক্ষা প্রতিষ্ঠানে এই কার্যক্রম শুরু হয়েছে।
তবে মেধা তালিকার ভিত্তিতে ভর্তি কার্যক্রম শুরু হলেও পছন্দের প্রতিষ্ঠান না পাওয়ায় হতাশা আর ক্ষোভ প্রকাশ করেছেন শিক্ষার্থী আর অভিভাবকদের অনেকেই।
নিজেদের স্বপ্ন পূরণের কথা বলে ক হতাশার কথা প্রকাশ করেছেন শিক্ষার্থী- অভিভাবকদের অনেকেই। তাদের ভাষ্যমতে, মাধ্যমিকে খুব নামি দামি স্কুলে পড়ার সুযোগ পাননি।
তাতে কি? দমে যায় নি সে। নিজের চেষ্টা আর কঠোর অধ্যবসায়ে ভাল ফল অর্জন করে জীবনের উচ্চ মাধ্যমিকে পেয়েছেন স্বপ্নের কলেজে ভর্তির সুযোগ। আবার কেউ কেউ সেই স্বপ্ন পূরণে ব্যার্থ হওয়ায় হতাশ নিজে এবং অভিভাবকরা।
অধিকাংশ প্রতিষ্ঠানে মোটামুটি সুষ্ঠুভাবে ভর্তি চললেও কারিগরি ত্রুটির কারণে কার্যক্রমে বিঘ্ন ঘটেছে বেশ কয়েকটি কলেজে।
এ নিয়ে কিছুটা বিরক্তি প্রকাশ করলেও শিক্ষার্থীরা সবচেয়ে বেশি হতাশা প্রকাশ করেছেন পছন্দমত কলেজ না পাওয়ায়।
দেশের সব সরকারি বেসরকারি কলেজে ভর্তির জন্য গত ১৬ জুন প্রথম মেধা তালিকা প্রকাশ করা হয়। এতে ৯ লাখ ৬০ হাজার শিক্ষার্থী পছন্দের কলেজে ভর্তির জন্য মেধাক্রমে স্থান পায়। এছাড়া এখন পর্যন্ত অপেক্ষমাণ তালিকায় আছেন আরো অন্তত ৩ লাখ ২০ হাজার শিক্ষার্থী।
আসন খালি থাকা সাপেক্ষে আগামী ২৫ থেকে ২৭ জুন পর্যন্ত তারা ভর্তি হতে পারবেন। এরপর সারা দেশে একসাথে একাদশ শ্রেণির ক্লাস শুরু হবে আগামী ১০ জুলাই।
এসএম





