রবিবার (৫ জুন) রাত ১০টা থেকে ১২টা পর্যন্ত প্রায় দুই ঘণ্টা হল ছাত্রলীগের সভাপতি তানভীর শিকদার ও সাধারণ সম্পাদক মিশাত সরকারের সমর্থকদের মধ্যে এ সংঘর্ষ চলে।

জানা যায়, এসএম হলের প্রায় শতাধিক শিক্ষার্থী হলটির পূর্ব অংশের দোতলার ২২ নম্বর কক্ষের সামনে অবস্থান নিয়ে একপক্ষ আরেক পক্ষকে ধাওয়া দেয়। এক পর্যায়ে ধাক্কাধাক্কি ও হাতাহাতি শুরু হয়। প্রায় দুই ঘণ্টা পর ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক গিয়ে তাদের সমর্থকদের শান্ত করেন।

এমআই