এইচএসসি ও সমমান পরীক্ষার ফল আগামী ১৩ আগস্ট প্রকাশিত হবে।

এদিন সকাল ১০টায় শিক্ষামন্ত্রী বোর্ড চেয়ারম্যানদের সঙ্গে নিয়ে গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে ফলাফলের কপি তুলে দেবেন শিক্ষামন্ত্রী।

এর পর দুপুর ১টায় শিক্ষা মন্ত্রণালয়ের সভাকক্ষে আনুষ্ঠানিকভাবে ফলাফল প্রকাশ করা হবে।

বৃহস্পতিবার সকালে সচিবালয়ের নিজ দফতরে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেন।

শিক্ষামন্ত্রী আরও জানান, আগামী ১৫ আগস্ট পরীক্ষা শেষ হওয়ার ৬০ দিন পূর্ণ হচ্ছে। এবার ৬০ দিন পূর্ণ হওয়ার দুই দিন আগেই ফলাফল প্রকাশ করা হচ্ছে।

গত ৩ এপ্রিল দেশব্যাপী একযোগে এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু হয়। এবার ৮টি সাধারণ শিক্ষা বোর্ড এবং মাদ্রাসা ও কারিগরি বোর্ডের অধীনে ১১ লাখ ৪১ হাজার ৩৭৪ জন পরীক্ষার্থী অংশ নেয়।

 ঢাকা, কেএ, ৩১ জুলাই, টাইমনিউজবিডি.কম