স্থানীয় সরকার বিষয়ক সেমিনার করেছে ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি)।

আজ (০৪ মার্চ) সোমবার বেলা সাড়ে ১১ টায় মীর মশাররফ হোসেন একাডেমীক ভবনের ২০৪নং কক্ষে সেমিনারটি অয়োজন করে বিশ্ব্বিদ্যালয়ের লোক প্রশাসন বিভাগ।   

বিভাগের সভাপতি অধ্যাপক ড. জুলফিকার হোসেনের সভাপতিত্বে ও অধ্যাপক সেলিমের সঞ্চালনায় সেমিনারে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন- স্থানীয় সরকার বিশেষজ্ঞ ও ব্রিটানিয়া বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. তোফায়েল আহমদ। 

এছাড়াও রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সভাপতি অধ্যাপক ড. রাকিবা ইয়াসমিন, লোক প্রশাসন বিভাগের অধ্যাপক ড. এ কে এম মতিনুর রহমান, অধ্যাপক ড. মোহাম্মদ আসাদুজ্জামান, অধ্যাপক ড. লুৎফর রহমান, সহযোগী অধ্যাপক ফখরুল ইসলাম, সহযোগী অধ্যাপক মুন্সী মুর্তজাসহ বিভাগের শিক্ষক-শিক্ষার্থীরা সেমিনারে উপস্থিত ছিলেন। 

সেমিনারে বক্তারা স্থানীয় সরকারের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন।

মুনজুরুল/এমবি