বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী পাঁচটি পদে ১৮৩ জন নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। গত ৩ জানুয়ারি এই বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়।

গাড়িচালক পদে নিয়োগ দিবে ৪৯ জন:-বেতন কাঠামো ৯,৭০০-২৩৪৯০/৯,৩০০-২২,৪৯০ টাকা। অফিস সহকারী কাম-কম্পিউটার-মুদ্রাক্ষরিক পদে নিয়োগ দিবে ৮৩ জন:- বেতন কাঠামো ৯,৩০০-২২,৪৯০ টাকা

নার্সিং সহকারী পদে নিয়োগ দিবে ১১ জন:- বেতন কাঠামো ৯,৩০০- ২২,৪৯০ টাকা। আর্মোরার পদে নিয়োগ দিবে ২০ জন:-বেতন কাঠামো ৮,৫০০-২০,৫৭০ টাকা

অফিস সহায়ক পদে নিয়োগ দিবে ২০ জনকে নিয়োগ দেয়া হবে:- বেতন কাঠামো ৮,২৫০- ২০,০১০ টাকা

উক্ত পদে আবেদনকারী প্রার্থীদের বয়সসীমা ১৮ থেকে ৩০ বছর। তবে বিশেষ ক্ষেত্রে ৩২ বছর গ্রহণযোগ্য। আগ্রহী প্রার্থীরা অনলাইনে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ওয়েবসাইট http://www.ansarvdp.gov.bd মাধ্যমে আবেদন করতে পারবেন। আবেদনের শেষ তারিখ : ০৭-০২-২০১৮

জেড