চলতি বছরের এইচএসসি, আলিম ও সমমানের পরীক্ষা আগামী ২ এপ্রিল থেকে শুরু হবে। বুধবার মাধ্যমিক ও ‍উচ্চ শিক্ষা বিভাগ ২০১৮ সালের এইচএসসি ও সমমানের পরীক্ষার সূচি প্রকাশ করে।

গত কয়েক বছর ধরে ১ এপ্রিল থেকে এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু হয়। এবারও ২ এপ্রিল থেকে পরীক্ষা শুরু হবে। সূচি অনুযায়ী ১৪ থেকে ৩০ মে হবে ব্যবহারিক পরীক্ষা। পরীক্ষার্থীদের পরীক্ষা শুরুর ৩০ মিনিট আগে অবশ্যই পরীক্ষার হলে গিয়ে আসনে বসতে হবে।

এবারও শুরুতে বহু নির্বাচনী (এমসিকিউ) অংশ এবং পরে রচনামূলক অংশের পরীক্ষা হবে। ৩০ নম্বরের বহু নির্বাচনী পরীক্ষার সময় ৩০ মিনিট এবং ৭০ নম্বরের সৃজনশীল পরীক্ষার সময় আড়াই ঘণ্টা।

এসএম