ই দফা পিছিয়ে তৃতীয়বারের মতো ১৭ জেলার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগের লিখিত পরীক্ষার দিন ঠিক করেছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। প্রশ্ন ফাঁসের কারণে পরীক্ষা বাতিল করা হয়েছিল।
পরীক্ষার্থীদের পূর্ব নির্ধারিত কেন্দ্রে আগামী ১৮ এপ্রিল দুপুর আড়াইটায় এ পরীক্ষা অনুষ্ঠিত হবে বলে বুধবার মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।
এতে বলা হয়, পরীক্ষায় অংশ নেয়ার জন্য প্রার্থীদের নামে নতুন করে প্রবেশপত্র পাঠানো হবে না। আগের প্রবেশপত্র দিয়েই পরীক্ষায় অংশ নেয়া যাবে।
এরপর প্রথম দফায় ১৪ মার্চ শিক্ষক নিয়োগের লিখিত পরীক্ষার দিন ঠিক করা হয়। পরে তা পিছিয়ে ২৮ মার্চ দ্বিতীয় দফা দিন নির্ধারণ করা হলেও বাতিল করে মন্ত্রণালয়।
প্রবেশপত্র না থাকলে বা হারিয়ে গেলে আগের নিয়মে (http://dpe.teletalk.com.bd) ওয়েবসাইট থেকে প্রবেশপত্র ডাউনলোড করে সংগ্রহ করতে পারবেন।
জেলাগুলো হলো- ঢাকা, রাজবাড়ী, ময়মনসিংহ, নেত্রকোনা, শেরপুর, নারায়ণগঞ্জ, কঙবাজার, রাজশাহী, পাবনা, লালমনিরহাট, খুলনা, সাতক্ষীরা, ঝিনাইদহ, মেহেরপুর, সুনামগঞ্জ, মৌলভীবাজার ও হবিগঞ্জ।
[b]ঢাকা, ২ এপ্রিল (টাইমনিউজবিডি.কম) // জেআই
[/b]
শিক্ষা
১৭ জেলার প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষা ১৮ এপ্রিল
ই দফা পিছিয়ে তৃতীয়বারের মতো ১৭ জেলার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগের লিখিত পরীক্ষার দিন ঠিক করেছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। প্রশ্ন ফাঁসের কারণে পরীক্ষা বাতিল করা হয়েছিল। পরীক্ষার্থীদের পূর্ব নির্ধারিত কেন্দ্রে আগামী ১৮ এপ্রিল দুপুর আড়াইটায়





