সিলেটের এমএজি ওসমানী মেডিকেল কলেজে মেধাবী ছাত্র ও ছাত্রদলকর্মী তাওহীদুল ইসলাম হত্যার ঘটনায় মেডিকেল কলেজ আগামী বৃহস্পতিবার পর্যন্ত বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ।
বৃহস্পতিবার দুপুর ১২টা থেকে ১টা পর্যন্ত অনুষ্ঠিত কলেজের একাডেমিক কাউন্সিলের বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয় বলে জানান কলেজের অধ্যক্ষ প্রফেসর ডা. মোর্শেদ আহমদ চৌধুরী।
বুধবার রাতে ছাত্রদলকর্মী তাওহীদ হত্যাকান্ডের পর উত্তাল হয়ে ওঠে ওসমানী মেডিকেল কলেজ ক্যাম্পাস। এরই প্রেক্ষিতে এক সপ্তাহের জন্য কলেজ বন্ধ ঘোষণা করা হয়।
এছাড়াও বৈঠকে কলেজের সার্জারি বিভাগের প্রধান প্রফেসর ডা. এ কে এম মোশাররফ হোসেনকে প্রধান করে ৫ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটিকে এক সপ্তাহের মধ্যে রিপোর্ট পেশ করতে বলা হয়েছে।
বুধবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে রিকাবিবাজার সংলগ্ন আবু সিনা ছাত্রাবাসের ১০০৩ নম্বর কক্ষে তাওহিদকে রড দিয়ে পিটিয়ে ও কুপিয়ে হত্যা করে ছাত্রলীগ নামধারীরা। তারা কুপিয়ে তাকে গুরুতর আহত করে। পরে স্থানীয় লোকজন তাকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে তাকে লাইফ সাপোর্টে রাখা হয়। রাত ৮টা ৩৬ মিনিটে ডা. মোর্শেদ আহমদ চৌধুরী তাকে মৃত ঘোষণা করেন।
নিহত তাওহীদুর ইসলাম শরীয়তপুরের জাজিরা উপজেলার সামসুর রহমানের ছেলে।
[b]ঢাকা, ৫ জুন (টাইমনিউজবিডি.কম) // কেএইচ
[/b]
শিক্ষা
ওসমানী মেডিক্যাল কলেজ ১ সপ্তাহ বন্ধ ঘোষণা
সিলেটের এমএজি ওসমানী মেডিকেল কলেজে মেধাবী ছাত্র ও ছাত্রদলকর্মী তাওহীদুল ইসলাম হত্যার ঘটনায় মেডিকেল কলেজ আগামী বৃহস্পতিবার পর্যন্ত বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ





