চট্টগ্রাম লোহাগাড়া উপজেলায় ৩৯নং আদার চর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ২০১৭ সালের বছরের প্রথম দিনে সকল শিক্ষার্থীর হাতে নতুন বই তুলে দেওয়া কর্মসূচির ধারাবাহিকতায় বই বিতরণ উৎসব অনুষ্টিত হয়।
অত্র বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মোঃ আলী পরিচালনায় আদার চর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ইফতেখার আলম এর সভাপতিত্বে উক্ত বই বিতরণ উৎসব অনুষ্টিত হয়।
বই বিতরন উৎসবে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের দাতা সদস্য ও কলাউজান আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জনাব শামসুল ইসলাম।
বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন আদার চর প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি ডাঃ শিবু শংকর দত্ত।আর উপস্থিত ছিলেন ম্যানেজিং কমিটির সদস্য সুমি বড়ুয়া শিবলী বড়ুয়া সহ প্রমুখ।
নাজিব





