স্মৃতিস্মারকে বিজয় দিবসের পুষ্পস্তবক অর্পণকে কেন্দ্র করে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে উপাচার্য গ্রুপ ও শিক্ষক সমিতির গ্রুপের মধ্যে সংঘর্ষ ও ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। এই ঘটনায় আটজন আহত হয়েছেন।

মঙ্গলবার দুপুর ১২ দিকে এই ঘটনা ঘটে।

আহতরা হলেন, রামচন্দ্র সেন (এমএলএম), মো.লাবু মিয়া (সেকশন অফিসার), মিঠু মিয়া (সেমিনার এটেন্ডেন্স)। অন্যদের নাম জানা যায়নি।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, দুপুর ১২টার দিকে বিশ্ববিদ্যালয়ের স্মৃতি স্মারকে পুষ্পস্তবক দেয়াকে কেন্দ্র করে উপাচার্য গ্রুপ ও শিক্ষক সমিতির গ্রুপের সদস্যদের মধ্যে কথা কাটাকাটি হয়। এর এক পর্যায়ে উভয় গ্রুপের মধ্যে সংঘর্ষ ও ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এতে আহত হন আট জন।

এখন পর্যন্ত উভয় গ্রুপের সদস্যরা স্মৃতি স্মারকের নিচে মুখোমুখি অবস্থান রয়েছেন। উভয় গ্রুপের মাঝে উত্তেজনা বিরাজ করছে। আর তাদের মাঝখানে অবস্থান করছে পুলিশ।

কোতোয়ালী থানার এসআই শফিকুল ইসলাম জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ সতর্ক অবস্থানে রয়েছে।

কেএইচ