চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) ২০১৪-১৫ শিক্ষাবর্ষ থেকে ৫১টি আসন বৃদ্ধি করা হয়েছে। বিশ্ববিদ্যালয় ভর্তি কমিটির প্রথম সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়েছে।
আসন সংখ্যা বৃদ্ধি করায় সাধারণে ৩৯টি এবং কোটায় ১২টি আসন বৃদ্ধি পেয়ে বর্তমান আসন সংখ্যা দাঁড়িয়েছে সাধারণে ৩৮৭৪টি এবং কোটায় ৭১৪টি।
বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার (একাডেমিক) ও ভর্তি কমিটির সচিব এস এম আকবর হোছাইন বলেন, গত বছরের চেয়ে এবার ৫১টি আসন বৃদ্ধি করা হয়েছে। ফলে গত বছরের তুলনায় এবার আরও ৫১ শিক্ষার্থী ভর্তির সুযোগ পাবেন।
চারুকলা ইনস্টিটিউটে সাধারণ আসন ১০টি বৃদ্ধি করায় বর্তমানে মোট আসন সংখ্যা হয়েছে ৬০টি, পালি বিভাগে সাধারণ আসন পাঁচটি বৃদ্ধি করায় মোট আসন হয়েছে ৬৫টি, সংস্কৃতি বিভাগে সাধারণ আসন পাঁচটি বৃদ্ধি করায় মোট আসন হয়েছে ৫০টি, ফারসি ভাষা ও সাহিত্য বিভাগে সাধারণ আসন পাঁচটি বৃদ্ধি করায় মোট আসন হয়েছে ৩৫টি, আধুনিক ভাষা ইনস্টিটিউটে সাধারণ আসন ছয়টি বৃদ্ধি করায় মোট আসন হয়েছে ৪১টি, জেনেটিক ইঞ্জিনিয়ারিং অ্যান্ড বায়োটেকনোলজি বিভাগে সাধারণ আসন আটটি বৃদ্ধি করায় মোট আসন সংখ্যা হয়েছে ৩০টি।
এছাড়া আধুনিক ভাষা ইনস্টিটিউটে উপজাতি কোটায় একটি, অ-উপজাতি কোটায় একটি, ওয়ার্ড কোটায় একটি, মুক্তিযোদ্ধা সন্তান-সন্ততি কোটায় একটি, ইনস্টিটিউড অব মেরিন সায়েন্সস অ্যান্ড ফিসারিজ ও ওশানোগ্রফি প্রতিটি বিষয়ে উপজাতি কোটায় একটি, অ-উপজাতি কোটায় একটি, ওয়ার্ড কোটায় একটি, মুক্তিযোদ্ধা সন্তান-সন্ততি কোটায় একটি করে আসন বৃদ্ধি করা হয়েছে।
গত বছর সাধারণ আসনে তিন হাজার ৮৩৫ শিক্ষার্থী এবং কোটায় ৭০২ শিক্ষার্থী বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছিলেন।
কেএইচ





