বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) শাখার নতুন কমিটি গঠন করা হয়েছে। এতে পদার্থ বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী মুর্শিদুল ইসলামকে সভাপতি ও আরবি বিভাগের শিক্ষার্থী মাজহারুল ইসলামকে সাধারণ সম্পাদক করা হয়েছে।
১৩ সদস্য বিশিষ্ট কার্যনির্বাহী কমিটির অন্যরা হলেন, সহ-সভাপতি সাঈম, মো. আকাশ আলী, যুগ্ম-সাধারণ সম্পাদক নাঈমুল ইসলাম নাঈম, রেজাউল ইসলাম, সাংগঠনিক সম্পাদক আমান উল্লাহ খান, প্রচার ও প্রকাশনা সম্পাদক হেলাল উদ্দীন, দপ্তর সম্পাদক রাকিব হাসান, অর্থ সম্পাদক, নিয়ামতুল্লাহ, সাহিত্য সম্পাদক তামিম ইকবাল, সমাজসেবা সম্পাদক সুজন রানা, কর্মসূচি ও পরিকল্পনা সম্পাদক আলহাজ হোসেন।
এএইচ





