বরিশাল সদর উপজেলার চরকাউয়া ইউনিয়নের লয়ানি মাধ্যমিক বিদ্যালয় ও আজাদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৩০ শিক্ষার্থী গণহিস্টিরিয়ায় অসুস্থ হয়ে পড়েছে।
সোমবার বেলা সাড়ে ১১টার দিকে এই ঘটনা ঘটে। পরে তাদের বরিশাল শের-ই বাংলা চিকিৎসা মহাবিদ্যালয় (শেবাচিম) হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাৎক্ষণিকভাবে তাদের নাম জানা যায়নি।
লয়ানি মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি সুলতান আহমেদ খান জানান, বেলা সাড়ে ১১টার দিকে দুই শিক্ষার্থী অজ্ঞান হয়ে পড়ে।
এরপর একের পর এক শিক্ষার্থী অসু্স্থ হতে থাকলে ১২টার দিকে স্কুল ছুটি ঘোষণা করা হয়। পরে তাদের উদ্ধার করে হাসপাতালে নেয়া হয়।
এআর





