লিও ডিস্ট্রিক্ট কাউন্সিল ৩১৫ বি২ এর উদ্যেগে আয়োজিত লায়ন্স ইন্টারন্যাশনাল ইয়ুথ ক্যাম্প ‘দুর্বার-২০২০’ অনুষ্ঠিত হয়েছে। দুইদিন ব্যাপী এই আয়োজনে লিও ডিস্ট্রিক ৩১৫ বি২ এর ২৭টি ক্লাব অংশগ্রহণ করে।
এতে জগন্নাথ বিশ্ববিদ্যালয় লিও ক্লাবের ১২ জন লিও স্বতস্ফুর্ত অংশগ্রহণ করেন। লিওদের বিভিন্ন ইভেন্ট ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অংশগ্রহণ করে ৪টি ইভেন্টে পুরষ্কার জিতেন তারা।
দুই দিন ব্যাপী এই ক্যাম্পে নানা ইভেন্ট ও সাংস্কৃতিক কর্মকান্ডে আয়োজন করা হয়। সার্বিক তত্বাবধানে ছিলেন জগন্নাথ বিশ্ববিদ্যালয় লিও ক্লাবের এডভাইজার লায়ন্স আবদুর রাজ্জাক।
এই ইয়ুথ ক্যাম্পে জগন্নাথ বিশ্ববিদ্যালয় লিও ক্লাবের সভাপতি লিও আহসান জোবায়ের এর নেতৃত্বে ১২ জন লিও অংশগ্রহণ করেন। ক্যাম্পে অংশগ্রহণকারী জগন্নাথ বিশ্ববিদ্যালয় লিও ক্লাবের অন্যান্য সদস্যরা হলেন- ক্লাবের সেক্রেটারি লিও হারুনুর রশিদ, সহ সভাপতি লিও সাগর হোসেন, ট্রেজারার নাকিবুল হাসান নিশাদ, জয়েন সেক্রেটারি লিও মিনার আল হাসান, আইটি এন্ড পিআরও লিও রায়হান আহমেদ।
আরো উপস্থিত ছিলেন টেমার লিও রাউফুন নাহার সিনথী, সিস্টার কো অর্ডিনেটর লিও নিশাত তাসনিম খান শৈলী, টেইল টুইস্টার লিও মিজানুর রহমান, জয়েন ট্রেজারার লিও একরামুল হক এরফান, লিও জয়নুল হক, সাধারণ সদস্য লিও শাওন আহমেদ আবির। এতে জবি লিও ক্লাব থেকে মার্শাল এর দায়িত্ব পালন করেন জবি লিও ক্লাবের সহ সভাপতি লিও সাগর হোসেন।
সোহেল/এএস





