১০৭ টি আসন খালি থাকা সাপেক্ষে আগামী ৫ ই জানুয়ারী বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ে দ্বিতীয় ধাপে মেধাক্রমানুসারে ভর্তির সুযোগ পাচ্ছেন শিক্ষার্থীরা। গত ১৮ ই ডিসেম্বর এক অফিস বিজ্ঞপ্তির মাধ্যমে ব্যাপারটি নিশ্চিত করে বিশ্ববিদ্যালয় প্রশাসন। 
এপর্যায়ে মেধাক্রম ১০১৬ থেকে ১১২২ পর্যন্ত শিক্ষার্থীরা ভর্তির সুযোগ পাচ্ছেন। এছাড়াও মেধাক্রম ১১২৩ থেকে ১২৭২ পর্যন্ত শিক্ষার্থীদের অপেক্ষমান তালিকায় রাখা হয়েছে। ৫ই জানুয়ারি সকাল ৮:৩০ এ ভর্তি কার্যক্রম শুরু হবে। 
ভর্তি-ইচ্ছুক শিক্ষার্থীদের এস এস সি ও এইচ এস সি পরীক্ষার মূল মার্কশীট, টেস্টিমোনিয়াল, ভর্তি পরীক্ষার প্রবেশপত্র এবং এইচ এস সি'র রেজিষ্ট্রেশন কার্ড এর মূল কপি সঙ্গে আনতে হবে।
এছাড়াও এক কপি পাসপোর্ট সাইজের ছবি এবং অভিভাবক এর বার্ষিক আয়ের সনদপত্র সঙ্গে আনতে হবে।বিভাগ নির্ধারণের পর মেডিকেল ফি বাবদ ২০০ টাকা এবং ভর্তি ফি বাবদ ১৯৯০০ টাকা শিওর ক্যাশের মাধ্যমে জমা দিতে হবে। আসন খালি  থাকা সাপেক্ষে অপেক্ষমান তালিকায় থাকা শিক্ষার্থীরা ভর্তির সুযোগ পাবেন।
বিশ্ববিদ্যালয়ের একাডেমিক শাখার সূত্রে  জানা যায় ভর্তি বাতিল এর ফলে শূণ্য আসন সমূহে কোন শিক্ষার্থী ভর্তির সূযোগ পাবেন না।
উল্লেখ্য, এবছর ৬০০ টি সাধারন এবং ১০ টি কোঠা ভিত্তিক আসনে সর্বমোট ৬১০ জন শিক্ষার্থী বি.এস.সি ইন টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং এ ভর্তির সূযোগ পাচ্ছেন।
তাসবিহ/এমআর