রোজা, ঈদুল ফিতর ও গ্রীষ্মকালীন ছুটি শেষে দীর্ঘ ৪১ দিন পর আগামীকাল সোমবার খুলছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়। একইসাথে বিশ্ববিদ্যালয়ের সব বিভাগের ক্লাস-পরীক্ষা যথারীতি শুরু হবে।
বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্টার (শিক্ষা) মোহাম্মদ আলী এ তথ্য নিশ্চিত করেছেন।
এর আগে ৭ জুন থেকে ১৭ জুলাই পর্যন্ত মোট ৪১ দিনের ছুটি ঘোষণা করে বিশ্ববিদ্যালয় প্রশাসন। সেইসাথে ঈদুল ফিতর উপলক্ষে ৩ জুলাই থেকে ১২ জুলাই পর্যন্ত সব আবাসিক হল বন্ধ রাখা হয়।
দীর্ঘ এ ছুটি শেষে ইতোমধ্যে ক্যাম্পাসে ফিরতে শুরু করেছে শিক্ষার্থীরা ।
এফএফ





