কোটা সংস্কার আন্দোলনের নেতা রাশেদ খানকে গোয়েন্দা পুলিশ (ডিবি) তুলে নিয়ে গেছে বলে অভিযোগ উঠেছে।

আজ (রোববার) বেলা সাড়ে ১২টার দিকে মিরপুর-১৪ এর মজুমদার মোড়ের ১২ নম্বর বাসা থেকে তাকে তুলে নেয়া হয় বলে জানা গেছে।

এ বিষয়ে কোটা আন্দোলনের আরেক কেন্দ্রীয় নেতা ফারুক হাসান বলেন, রাশেদকে তুলে নিয়ে গেছে ডিবি। আমরা ডিবির সঙ্গে যোগাযোগের চেষ্টা করছি।

 

এর আগে গতকাল আন্দোলনকারীদের অপর নেতা নুরুল হক নুরকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় লাইব্রেরীর সামনে বেধড়ক মারধর করে ছাত্রলীগের নেতাকর্মীরা। এ ঘটনায় গুরুত্বর আহত হয়ে তিনি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি আছেন। 

এমবি