পবিত্র ঈদ-উল-আযহা উপলক্ষে ৮ দিনের ছুটিতে যাচ্ছে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় (বেরোবি)।
আগামী ১৯ আগস্ট থেকে ছুটি শুরু করে চলবে ২৬ আগস্ট পর্যন্ত। বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ, তথ্য ও প্রকাশনা দপ্তরের কর্মকর্তা আরিফুল ইসলাম।
আরিফুল ইসলাম বলেন, ‘আগামী ১৯ আগস্ট থেকে ২৬ আগস্ট পর্যন্ত ক্লাস এবং প্রশাসনিক কার্যক্রম ১৯ আগষ্ট থেকে ২৩ আগষ্ট পর্যন্ত বন্ধ থাকবে’। তবে ২৪ ও ২৫ আগস্ট শুক্রবার ও শনিবার সাপ্তাহিক ছুটি থাকার কারনে প্রশাসনিক কার্যক্রম আগামী ২৬ আগস্ট পর্যন্ত বন্ধ থাকবে বলেও জানান তিনি।
এদিকে আবাসিক হল বন্ধের বিষয়ে প্রভোস্ট কাউন্সিলের সদস্য অধ্যাপক ড. সরিফা সালোয়া ডিনা বলেন, ‘হল বন্ধের ব্যাপারে এখনো সিদ্ধান্ত নেয়া হয়নি।
ইভান চৌধুরী/এসএম





