দীর্ঘ ১৪ বছর পর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সিনেটে শিক্ষক প্রতিনিধি ক্যাটাগরিতে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। বৃহস্পতিবার সকাল নয়টা থেকে দুপুর দেড়টা পর্যন্ত এ নির্বাচন অনুষ্ঠিত হবে।

সাদা দল নির্বাচন বয়কট করায় এ ক্যাটাগরির নির্বাচনে অংশ নেওয়া ৪০ জন প্রার্থীই আওয়ামী লীগ ও বামপন্থী শিক্ষকদের সংগঠন হলুদ দলের অনুসারী। সিনেটের ৩৩টি পদে ৩৩ জন শিক্ষক নির্বাচিত হবেন।

নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার প্রকৌশলী আলমগীর চৌধুরী বলেন, বৃহস্পতিবার সকাল নয়টা থেকে সমাজবিজ্ঞান অনুষদ মিলনায়তনে ভোটগ্রহণ শুরু হয়েছে। মোট ১২টি ক্যাটাগরিতে ১০১ জনকে নিয়ে সিনেট কনভেনশন হয়। এর মধ্যে শিক্ষক প্রতিনিধি ক্যাটাগরির ৩৩টি পদে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। ভোটাররা স্বতঃস্ফূর্তভাবে তাদের ভোটাধিকার প্রয়োগ করছেন।

এর আগে ২০০১ সালের ১০ ফেব্রুয়ারি তিন বছর মেয়াদি সিনেটের শিক্ষক ক্যাটাগরিতে সর্বশেষ নির্বাচন অনু‍ষ্ঠিত হয়েছিল।

এএইচ