আগামীকাল জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের জার্নালিজম এন্ড মিডিয়া স্টাডিজ বিভাগের ফটোগ্রাফি ক্লাবের পক্ষ থেকে আয়োজন করা হচ্ছে ‘আলোক-যাত্রা’ শীর্ষক আলোকচিত্র প্রদর্শনী।
বিশ্ববিদ্যালয়ের নতুন কলা ভবনের চতুর্থ তলায় বিভাগ প্রাঙ্গণে আয়োজন করা হবে এ আলোকচিত্র প্রদর্শনী। প্রদর্শনী চলবে আগামীকাল ৯ ফেব্রুয়ারী থেকে ১৫ ফের্রুয়ারী ২০১৭, প্রতিদিন সকাল ১০ টা থেকে বিকাল ৪টা পর্যন্ত।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বেলা সাড়ে বারোটায় প্রদর্শনীর উদ্বোধন করবেন উপাচার্য অধ্যাপক ড. ফারজানা ইসলাম। এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন কলা ও মানবিকী অনুষদের ডীন অধ্যাপক ড. মো মোজাম্মেল হক। এ তথ্য নিশ্চিত করেছেন আলোকচিত্র প্রদর্শনীর সমন্বয়ক ও জার্নালিজম এন্ড মিডিয়া স্টাডিজ বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী মোঃ রাজ্জাক মজুমদার।
তিনি বলেন, সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থীদের এ্যাকাডেমিক শিক্ষার পাশাপাশি অন্যান্য দক্ষতার প্রয়োজন রয়েছে। আর সে চিন্তাকে মাথায় রেখেই আমাদের এ ক্লাবের যাত্রা শুরু। আর আমরা যারা এ ক্লাবের সাথে সংশ্লিষ্ট আছি তারা পড়াশোনার পাশাপাশি নিয়মিত কাজ করার ফলে ফটোগ্রাফিতে আমাদের দক্ষতা বৃদ্ধি পাচ্ছে যা ভবিষ্যতে আমাদের লক্ষে পৌছাতে সহায়ক হবে বলে আশা করেন তিনি।
এমই





